কৈখালীতে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে এতিম বাচ্চাদের মাঝে খাদ্য পরিবেশন
ইমাম হোসেন কৈখালী (শ্যামনগর)প্রতিনিধি: সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের আয়োজনে ও সহযোগিতায় এলাকার এতিম বাচ্চাদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গত ১৪ই ফেব্রæয়ারি শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠন সিডিও ইয়ূথ টিম কৈখালী ইউনিটের আয়োজনে সমগ্র কৈখালী ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের পথচারী শিশু, অসহায় বৃদ্ধ, প্রতিবন্ধী, এতিম খানার ছাত্র সহ সমাজে পিছিয়ে পড়া মানুষদের মাঝে খাবার তুলে দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের সভাপতি মো. মনির হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ। মো. শরিফুজ্জামান শরিফ, মো. ইসমাইল হোসেন সোহাগ, কৈখালী ইউনিটের উপদেষ্টা মো. আনারুল ইসলাম বাবু, প্রমুখ। বিশ্ব ভালোবাসা দিবসে সংগঠনটি এতিম ও অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে খাদ্য পরিবেশন করাতে আমরা সকলে তাদের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

Leave a Reply