ঢাকাWednesday , 12 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীরামপুরে ৭ওয়ার্ড আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 February 2020, 22:04

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (৮ফেব্রæয়ারি) শ্রীরামপুর ফুটবল মাঠে আব্দুস সালেক বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহাজান আলী, এসময় সদর উপজেলার আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, গাজী আব্দুল গফুর ও আনারুল ইসলামসহ ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের মাধ্যমে ৭নং ওয়ার্ড থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালেক বাবলু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শওকত আলী গাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *