শ্যামনগরে কমিউনিটির ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ
নওয়াবেকী প্রতিনিধি: শ্যামনগরে কমিউনিটি ব্যবস্থাপনায় ওয়াশ অবকাঠামো রক্ষনাবেক্ষণ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে বুধবার (১২ ফেব্রæয়ারি) অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ও সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ওয়াশ অবকাঠামো (পিএসএফ,ডিস্যালাইনেশন প্লান্ট) এর কেয়ারটেকার ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিন ব্যাপী কমিউনিটির ব্যবস্থাপনায় ওয়াশ অবকাঠামো রক্ষনাবেক্ষণ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মনিরা সুলতানা। তিনি ওয়াশ অবকাঠামো টেকসই করার জন্য বিভিন্ন কৌশলের কথা বলেন ও কেয়ারটেকার ও ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সকলকে অবহিত করেন। কমিটির সদস্যরা প্রশিক্ষণ শেষে একমত পোষণ করেন যে অবকাঠামো টেকসই করার জন্য তারা নিয়মিত টাকা উত্তোলন করবে ও অবকাঠামোর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে যা অবকাঠামোগত রক্ষনাবেক্ষন এর কাজে ব্যয় করা হবে।

Leave a Reply