আশাশুনিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রæয়ারি) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় বিশেষ অতিথি ছিলেন পাপিয়া আক্তার, অসীম বরণ চক্রবর্ত্তী, সেলিম সুলতান, আ. হান্নান প্রমুখ।
ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ভুট্টা ও বসত বাড়িতে শাক ও সবজি আবাদের জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে ৪৫০ জন ভুট্টা চাষিকে ২০ কেজি করে ডিএপি, ১০ কেজি এমওপি ও ২ কেজি করে ভুট্টা বীজ এবং ৪০০ জন সবজি চাষিকে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি এমওপি, লাল শাকবীজ ২০০ গ্রাম, করলা ২০ গ্রাম, ঝিঙা ৩০ গ্রাম, বেগুন ১০ গ্রাম ও ৩০ গ্রাম করে মিষ্টি কুমড়ার বীজ প্রদান করা হয়।

Leave a Reply