ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে গৃহস্থালির বর্জ্যে ভরাট হচ্ছে আদি যমুনা

admin ঢাকা
আপডেট: 11 February 2020, 22:23

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরে মহিলা কলেজ সংলগ্ন আদি যমুনা পাড়ের মানুষের অসচেতনতায় ভরাটের মুখে শ্যামনগরের আদি যমুনার একাংশ। কিছুদিন পূর্বে শ্যামনগর সদরের যমুনা একাংশের খনন শুরু হলেও অপর দিকে নিজেদের স্বার্থে যমুনাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে একদল অসচেতন মানুষ। সরজমিনে যমুনা পাড়ে গিয়ে দেখা যায়, যমুনায় পলিথিন বর্জ্য সহ এলাকার মানুষের গৃহস্থালির সকল বর্জ্য ফেলায় নোংরা নর্দমায় পরিণত হয়েছে আদি যমুনা। বিভিন্ন বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে রাস্তার মানুষের চলাচলে ব্যাপক বিঘœ ঘটছে। মৃতপ্রায় আদি যমুনা বাঁচাতে প্রতিটি সময় এলাকার সুশীল সমাজ বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও অসচেতন মানুষের হেয়ালীর কারণে তা আর আলোর মুখ দেখছে না বলে মনে করছেন অনেকেই। কেবল মাত্র মানুষের কারণে শ্যামনগরের প্রাণ আদি যমুনা নদী মৃত প্রায়। নদী শুকিয়ে যাওয়া কেবল জলবায়ু বদল নয়, কৃষি, জীবন জীবিকা, স্বাস্থ্য ও প্রাণ বৈচিত্র্যের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করে। আদিকাল থেকে যমুনা নদীর উপর নির্ভরশীল ছিল এ অঞ্চলের কৃষি, পরিবেশ, প্রতিবেশ, প্রাণ বৈচিত্র্য, জীবন জীবিকা, সভ্যতা ও সংস্কৃতি। অথচ মানুষের মধ্যে বিবেক আজ জাগ্রত নেই। যমুনা নদী নিয়ে কঠোর হওয়া উচিত বলে মনে করছেন এলাকার সুশীল সমাজ। স্থানীয় নেপাল মন্ডল এর সাথে কথা হলে তিনি বলেন, “এক সময় আমরা আদি যমুনা দিয়ে কালিগঞ্জ গিয়েছি”, এসময় তিনি আরো বলেন,“ যমুনা ছিল আগেকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম”। তিনি আরো বলেন, যমুনা ভরাটের কারণে আজ আমরা জলাবদ্ধতার অভিশাপে ভুগছি। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমির সাথে কথা হলে তিনি বলেন, যমুনা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে। তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা সৃষ্টির মাধ্যমে যমুনা রক্ষায় কাজ করবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *