ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 11 February 2020, 22:26

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলেন উপজেলার নলতা ইউনিয়নের দুর-দরিয়া গ্রামের আকবার মোল্লার ছেলে আকতার মোল্লা (২৭) ও রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের মৃত সুরাত আলী গাজীর ছেলে মঈনুল ইসলাম (৪৩)।
থানার সহকারী উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭ টার দিকে সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার নলতা চক্ষু হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আকতার মোল্লাকে আটক করা হয়। এছাড়া মঙ্গলবার বেলা ১২ টার দিকে সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান ও কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মাঘুরালি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মঈনুল ইসলামকে আটক করা হয়। এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *