ঢাকাMonday , 10 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ভূমিহীনের ঘরবাড়ি ভেঙে দেয়ার অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 10 February 2020, 21:16

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরায় এক ভূমিহীন পরিবারের লোকজনকে মারপিট করে বসত ঘর ভেঙে তছনছ করার অভিযোগ পাওয়া গেছে। এসময় নগদ টাকাসহ ঘরের যাবতীয় মালামাল ক্ষতিসাধন ও লুটপাট করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাজরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রায়হান সরদারের স্ত্রী রাবেয়া খাতুন জানান- আমার স্বামী প্রায় সারাবছর সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত থাকে। দুর্গাপুর ছোট মৌজায় এসএ খতিয়ানে ৪/১৪০ দাগে ৪৪ শতক জমি ডিসিআর প্রাপ্ত হয়ে বসত ঘরবাড়ি করে আমরা বসবাস করছি। এ সম্পত্তি জবর দখল করতে একই গ্রামের করিম সরদারের ছেলে ইউনুছ, আব্দুল্লাহর ছেলে শাওন, মৃত শহর আলি গাজীর ছেলে আফছারসহ তাদের লোকজন দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে আসছিল। রবিবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে ইউনুছ তাদের লোকজন নিয়ে বাড়ি ঢুকে আমাকে মারপিট করে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে রাবেয়া খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করলে এসআই বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *