শ্যামনগরে সাংবাদিক বাপ্পীর চাচার দাফন সম্পন্ন
শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গাজী সালাউদ্দীন বাপ্পীর চাচা অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা জি এম শামছুর রহমান(৮৪)এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার(৯ফেব্রæয়ারি) নকিপুর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি বার্ধক্য জনিত কারণে ৮ ফেব্রæয়ারি শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি সোনালী প্রেসের স্বত্বাধিকারী নুরে আলম সিদ্দিকী ও ইয়াছিন আরাফাতের পিতা। ৯ ফেব্রæয়ারি রবিবার শ্যামনগর থানা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক ও নুর কম্পিউটার মার্কেটের ব্যবসায়ীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Leave a Reply