ঢাকাSunday , 9 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় স্ত্রী-সন্তানসহ যুবকের উপর হামলার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 9 February 2020, 20:44

 

শ্যামনগর অফিস: নলতায় শুরু হওয়া ওরস শরীফে যাওয়ার পথে স্ত্রী ও একমাত্র কন্যাসহ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের গাজী কায়েস নামের এক যুবক। গত ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে ইজিবাইক যোগে কালিগঞ্জের পানিয়া (নুতনহাট) এলাকায় তিনি আক্রমণের শিকার হয়। এ ঘটনায় গাজী কায়েস বাদী হয়ে হামলার সাথে জড়িত চার জনের বিরুদ্ধে শনিবার রাতে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে। গাজী কায়েস অভিযোগ করেন পানিয়া (নুতনহাট) এলাকায় পৌঁছানো মাত্রই পানিয়া গ্রামের মনিরুজ্জামান, রনি, বাবু ও সুমন তাদের বহনকারী ইজিবাইক আটক করে চালক হাবিবুর রহমানকে মারধর শুরু করে। চালককে রক্ষায় এগিয়ে আসায় হাতে থাকা লাঠি সোঁটা নিয়ে ঐ চারজন তার উপর চড়াও হয়। এসময় তার বাঁচাতে যেয়ে স্ত্রী জিনাত পারভিনও আক্রান্ত হন। এক পর্যায়ে তাদেরকে রাস্তার মধ্যে ফেলে রেখে হামলার সাথে জড়িতরা ইজিবাইক নিয়ে কালিগঞ্জের দিকে চলে যায়। খবর পেয়ে শ্যামনগর ও কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে বলে তিনি জানান, অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *