ঢাকাSunday , 9 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে এপিএল টি-২০ ৪র্থ খেলায় বাহাদুরপুরকে ৯ উইকেটে হারিয়ে খুলনার জয়

admin ঢাকা
আপডেট: 9 February 2020, 20:45

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আট দলীয় এপিএল টি-২০ নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলমান সংঘের আয়োজনে খেলায় উপজেলার বাহাদুরপুর ক্রিকেট একাদশ ও খুলনা কফিজোন ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাহাদুরপুর ক্রিকেট একাদশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সবকটি উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে। দলীয় সর্বোচ্চ ১১ রান সংগ্রহ করে আলম ও কাকন। জবাবে ব্যাট করতে নেমে খুলনা একাদশ ৪.৫ বলে ১ উইকেটে ৫৭ রান তুলে জয় নিশ্চিত করে। সর্বোচ্চ ২৩ রান সংগ্রহ করে শিমুল। ৪ ওভারে ৩ মেডেন ও ১ রান দিয়ে ২ উইকেট লাভ করায় বিজয়ী দলের হোসেন আলী ম্যাচ সেরার পুরস্কার লাভ করে। খেলায় আম্পায়ার ছিলেন, দীপন মন্ডল ও রাকিবুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, আব্দুল হান্নান ও আসাদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *