শ্যামনগরে চুরির মালামালসহ আটক ১
শ্যামনগর অফিস: শ্যামনগরের নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন সংলগ্ন মেসার্স লিয়া ব্রিকস এর মালামাল চুরি সংঘটিত হওয়ার ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলা নং-৮/৪৪। মামলা সূত্রে প্রকাশ, মেসার্স লিয়া ব্রিকস (ইট ভাটা) এ চুরি করার অপরাধে উত্তর আটুলিয়া বাবর আলী গাজীর ছেলে কামাল হোসেন (৩৮) কে চোরাই মালামালসহ আটক করা হয়েছে। এই মামলার অপর ২ আসামি একই গ্রামের সামালী মোল্যার ছেলে জবেদ আলী মোল্যা, ফকির মোড়লের ছেলে আফাজউদ্দীন তুনু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত আসামি কামাল হোসেন জানান, ইঞ্জিন চালিত ভ্যান চালক একই গ্রামের আব্দুল জলিলের ছেলে কামরুল ইসলামের ষড়যন্ত্রের শিকার হয়ে মালামাল গুলো তারই ভ্যানে বিক্রয় করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কামরুল ও তার ভ্যান আটক করা হলেও সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। কামরুলের নামে মামলা না হওয়ায় ও তার ভ্যান জব্দ তালিকায় না আসায় প্রশ্নবিদ্ধ হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় ৩ জনকে আসামি করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হলেও কামরুল আসামি না হওয়ায় জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিষয়টি যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Leave a Reply