দেবহাটায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিব বর্ষের আলোচনা
এমএ মামুন, দেবহাটা: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিববর্ষ পালন করা হয়। অনুষ্ঠানের শুরতেই কবুতর উড়িয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে ও এএইচ সোহাগ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আনোয়ারুল হক, চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মোসলেহ উদ্দীন মুকুল, আরশাদ আলী, চেয়ারম্যান আবু বকর গাজী, মিজানুর রহমান মিন্নুর, বিজয় ঘোষ, নির্মল কুমার মন্ডল, মাহবুব আলম খোকন, আবু তাহের, আহছান উল্লা কল্লোল, আমির হোসেন মিঠু সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply