ঢাকাFriday , 7 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 7 February 2020, 22:27

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের জবেদ আলীর ছেলে আয়ূব আলী (৪০), ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজোপাটুরি গ্রামের মৃত বলাই দাস’র ছেলে বুধো দাস (৫০) ও দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসুদেব’র ছেলে মাহেন্দ্র দাস (৪৭)। থানার সহকারী উপ-পরিদর্শক রুপক সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান, মাসুম বিল্লাহ ও কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার মহৎপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আয়ূব আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আয়ূব আলীর স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার ভোর ৫ টার দিকে পুলিশ নলতা প্যারামেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাহেন্দ্র দাসকে আটক করেন। এর আগে বৃহস্পতিবার রাত ৭ টার দিকে সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার ব্রজোপাটুরি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুধো দাসকে আটক করা হয়। শুক্রবার (৭ ফেব্রæয়ারি) সকালে মাদক ব্যবসায়ী আয়ূব আলী ও বুধো দাসকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে আসামি মাহেন্দ্র দাসকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে তিনি জানান। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *