ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর হাসপাতালের জরুরী বিভাগে ইসিজি উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 6 February 2020, 20:17

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতালে দর্শনার্থী নিয়ন্ত্রণে ইনডোর বিভাগের গেটে মেটাল ডিটেক্টর সিকিউরিটি আর্চওয়ে গেট এবং হাসপাতালে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে ইমার্জেন্সি বিভাগে ইসিজি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মেটাল ডিটেক্টর সিকিউরিটি আর্চওয়ে গেট এবং ইসিজি উদ্বোধন করেন সাতক্ষীরার সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শাফায়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার জাহাঙ্গীর হোসেন, মেডিকেল অফিসার ও কোয়ালিটি ইমপ্রæভমেন্ট কমিটি অফিসার সাইফুল্লাহ আল কাফিসহ চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা। পরে হাসপাতালের দোতলায় মহিলাদের নামাজের জায়গার উদ্বোধন করা হয়। এসময় সিভিল সার্জন ডা. সাফায়াত হোসেন বলেন, সদর হাসপাতালের সেবা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এখন থেকে ২৪ ঘণ্টা ইমার্জেন্সি বিভাগে ইসিজি সেবা পাওয়া যাবে। ইনডোরে রোগীদের সেবা বাড়াতে ও ভিজিটর নিয়ন্ত্রণ করতে মেটাল ডিটেক্টর গেট স্থাপন করা হয়েছে এবং ভিজিটর কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *