ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল নির্মাণে আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 6 February 2020, 22:10

এস এম মোস্তফা কামাল: শ্যামনগর উপজেলা পরিষদ অভ্যান্তরে সুবিধাজনক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল নির্মাণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে ফজলুল হক, এস এম আতাউল হক দোলন, সাঈদ উজ জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, দেবীরঞ্জন মন্ডল, শাহিনুল ইসলাম, ড. আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, গণমাধ্যম কর্মীবৃন্দ। প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বলেন, বরাদ্দকৃত বাজেট ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালটি সরকারী নির্দেশনা বাস্তবায়নে আরও অধিকতর সৌন্দর্য বর্ধন করতে বিভিন্ন তহবিল থেকে অর্থ প্রদান করা হবে, যাতে সারা দেশের মধ্যে একটি অনন্যতম ম্যুরাল হিসেবে খ্যাতি লাভ করতে পারে। আলোচনা সভায় সকলের পরামর্শক্রমে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ নির্ধারিত স্থান চিহ্নিত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল হাই সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *