ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিববর্ষে সাতক্ষীরায় দুর্নীতি কমানোর দৃঢ় প্রত্যয়

admin ঢাকা
আপডেট: 6 February 2020, 21:57

কলারোয়া অফিস: সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘মুজিববর্ষ: তারুণ্যের ভাবনা’ বিষয়ক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মননের নানান চিন্তা, চেতনা আর ভাবনা। দেশ ও এলাকার সমসাময়িক সমস্যা আর সম্ভাবনার কথাও উঠে আসে তাদের কথকতায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের তারুণ্যের ভাবনা শোনেন, প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দেন। শিক্ষার্থীরাও জেলার শীর্ষ কর্মকর্তার নানান জিজ্ঞাসার প্রতুত্তরে নিজেদের ভাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন ‘নারী শক্তির কারণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের ৫২টি এলিট দেশ মহাকাশ জয় করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম, চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ফিরোজ আহম্মেদ স্বপন, আরএম সেলিম শাহনেওয়াজ, আক্তার হোসেন ও শেখ মুনীর-উল-গীয়াস। দুর্নীতিকে না বলুন’ ও ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’- শীর্ষক স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *