ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চেয়ারম্যান রতনের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 6 February 2020, 20:20

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি-অনিয়মের প্রতিবাদ করতে যেয়ে অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বুধবার ঈদগাহ হতে মাঘরী গামী কার্পেটিং এর অনিয়মের প্রতিবাদ করায় একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আত্মরক্ষাকারী লাইসেন্সকৃত বন্দুক বাজেয়াপ্ত করা সহ তার উপরে পুন:রায় হামলা চালানোর পরিকল্পনার ছক রয়েছে বলে দাবি করেন তিনি। আর এতে আবারও প্রাণ সংশয় রয়েছে তার। উল্লেখ্য, গত ২০১৮ সালের ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সখিপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা ও সখিপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এই মামলার আসামিরা গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশ মামলার চার্জশিট দিয়েছেন। এর আগে ২০১৩ সালে সখিপুর কলেজ মাঠে তার উপরে বর্বরোচিত হামলা চালায়। পর পর দুই হামলার পর সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেলেও বর্তমানে শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছেন বলে জানান তিনি। এর কারণে সরকারি নিয়মনীতি মেনে নিরাপত্তার জন্য একটি বন্দুক (শট গান)’র অনুমোদন নিয়েছেন। তার সাংগঠনিক যোগ্যতায় এবং মানুষের ভালোবাসায় ২০১৬ সালে তিনি সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সখিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত হওয়ার দ্বার প্রান্তে নিয়ে গেছেন তিনি। আর এই সব উন্নয়নে বিরোধী তা কারীরা একরে পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তারই বহিঃপ্রকাশ ঘটাতে ঐ চক্রের সদস্যরা একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালায়। বুধবার দুপুরে সখিপুর ইউনিয়নের ঈদগাহ হতে চন্ডিপুর গামী সড়কের কার্পেটিং কাজের অনিয়মের কথা শুনে সরেজমিনে দেখতে গেলে সেখানকার দায়িত্বরত উপ-প্রকৌশলীর সাথে সামান্য কথা কাটাকাটি হয়। পরে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে বিষয়টি সেখানই মিমংশা হয়। কিন্তু হত্যার চেষ্টাকারীরা বিষয়টি ভিন্ন খ্যাতে নিতে অপপ্রচারে নেমেছেন বলে অভিযোগ তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *