আসমানী শিশু নিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: ‘‘সুস্থ দেহ সুস্থ মন, পড়া লেখায় দাও মন” এই স্লোগানকে সামনে রেখে আসমানী শিশু নিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সুলতানপুর পি এন স্কুল মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আসমানী শিশু নিকেতন এর পরিচালনা পর্ষদের সভাপতি আলাউদ্দীন আল আজাদ। উপস্থিত ছিলেন আসমানী শিশু নিকেতন এর অধ্যক্ষ মারুফা আক্তার স্বপ্না, উপাধ্যক্ষ স্বপন কুমার শীল, অভিভাবক শামীম আক্তার, খাদিজাতুল কোবরা সৈয়দ আনিছুর রহমান সহ শিক্ষক শিক্ষিকামন্ডলী। এসময় ছাত্র ছাত্রীরা দৌড়, এক পায়ে দৌড়, মোরগ লড়াই, ব্যাঙ লাফ, চকোলেট দৌড় ও লাফদড়ি সহ বিভিন্ন প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।

Leave a Reply