ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিডিও ইয়ুথ টিমের উপক‚লীয় যুব সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 21:29

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উপক‚লীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রæয়ারি) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে সিডিও ইয়ুথ টিম এর আয়োজনে উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের আহŸায়ক গাজী আব্দুল আলিম। সদস্য সচিব স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উক্ত সম্মেলন এর শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। বারসিকের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ডালিম কুমার ঘরামী, প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মিসেস খালেদা আইয়ুব ডলি, গাজী আল ইমরান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা, অনিমেশ হালদার, চেয়ারম্যান অ্যাড. জি.এম শোকর আলী, চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, চেয়ারম্যান অ্যাড. এস.এম আতাউর রহমান, চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, চেয়ারম্যান শেখ আল মামুন, চেয়ারম্যান এস. এম আব্দুর রউফ, মো. আজিজুল হক, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, ডা. মুজাহিদুল ইসলাম সাঈদ প্রমুখ। উপক‚লীয় যুব সম্মেলনে সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার এমপি কে জনবন্ধু সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সূশীল সমাজের প্রতিনিধি ও সম্পদ ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *