বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকার সহায়তায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাপিয়া আক্তার, অসীম বরণ চক্রবর্তী, চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক, দেবু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুজিব শতবর্ষকে সামনে রেখে গৃহীত কর্মসূচির আলোকে মাল্টি মিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply