বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর আঞ্চলিক পর্বে সাতক্ষীরা জেলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর আঞ্চলিক পর্বে সাতক্ষীরা জেলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় সাতক্ষীরা জেলা ইতিহাসের অংশে পরিণত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, মো. আসাদুজ্জামান, সিরাজুল ইসলাম খান, তৈয়ব হাসান বাবু, মাধব চন্দ্র দত্ত, ইকবাল কবির খান বাপ্পী প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়কে প্রাইজ মানি প্রদান করা হয়।

Leave a Reply