ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৬২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 22:55

তালা প্রতিনিধি: তালায় ৬২৫ পিস ইয়াবাসহ রুবেল হোসেন (২৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মহির সরদারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেল হোসেন দীর্ঘদিন এ অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি মাদক বিক্রি করতো। তার বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *