শ্যামনগরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় নারী বিভিন্ন দপ্তরে অভিযোগ
শ্যামনগর অফিস: শ্যামনগরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষে সীমাহীন অন্যায় অত্যাচার ও নির্যাতনের অভিযোগ করেছে এক অসহায় নারী। মাজাট অনন্তপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী কোহিনুর বেগম র্যাব-৬ অফিস, স্থানীয় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে জানা যায়, একই গ্রামের শেখ জামির আলী, করিম গাজী, আব্দুর রব, মেজবাউল হক, করুনা বিবি তারা পরস্পর আত্মীয় ও প্রতিবেশী। কোহিনুরের পিতা শেখ আবুল কাশেম ৩ বছর পূর্বে মৃত্যুবরণ কালে ২ কন্যা, ১ পুত্র ও তার মাকে ওয়ারেশ রেখে যান। পিতার নামিয় অস্থাবর সম্পত্তি ওয়ারেশগন পৈতৃক সূত্রে অন্যান্যরা দাবিদার হলেও কোহিনুর বেগমের পৈতৃক অংশ থেকে বঞ্চিত ও বিতাড়িতসহ গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠে। ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান বরাবরে অভিযোগ করা হলে তারা সালিশি বৈঠকে উপস্থিতি হয়নি। পরবর্তীতে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন করেও কোন সুরাহা হয়নি। সম্পত্তির কথক অংশ পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলায় থাকায় গোপনে অন্যান্যরা অন্যত্রে বিক্রয় করতে গেলে কর্তৃপক্ষকে জানালে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে ভিন্ন কৌশল অবলম্বন করে জমি অন্যত্রে বিক্রি করে দেয়। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপে কোহিনুর বেগম তার পৈতৃক সম্পত্তি উদ্ধারে সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply