ঢাকাSunday , 2 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা

admin ঢাকা
আপডেট: 2 February 2020, 21:10

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ২০১৯-২০ অর্থবছরে ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভুট্টা বীজ, মুগ বীজ এবং পরিচর্যা বাবদ নগদ সহায়তা (মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) সদর উপজেলা চত্বরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, দেবাশিস চৌধুরী, মোহাম্মদ আবু সায়ীদ, কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, শেখ তহিদুর রহমান ডাবলু, অফিসার অমল ব্যানার্জী, রঘুজিৎ কুমুর গুহ, আব্দুস সাত্তার ও মশিউর রহমান বাবু প্রমুখ। এসময় সদর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত ১১শ’৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভুট্টা বীজ, মুগ বীজ এবং পরিচর্যা বাবদ নগদ সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলা ৫০০ জন ভুট্টা চাষির মধ্যে জনপ্রতি ০২ কেজি ভ্ট্টূা বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং পরিচর্যা বাবদ ৫০০ টাকা, ২০০ জন শীতকালীন/গ্রীষ্মকালীন মুগ চাষিদের মধ্যে জনপ্রতি ০৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার, পরিচর্যা বাবদ ৫০০ টাকা এবং ৪৫০ জন বসতবাড়িতে শাক সবজি চাষিদের মধ্যে জনপ্রতি ০.০২ কেজি শাক বীজ, ০.০২ কেজি করলা বীজ, ০.০৩ কেজি ঝিঙ্গা বীজ, ০.০১ কেজি বেগুন বীজ ও ০.০৩ কেজি মিষ্টি কুমড়া বীজ এবং ১ কেজি ডিএপি সার, ও ১০ কেজি এমওপি সার ও পরিচর্যা বাবদ ৫০০ টাকা বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার কৃষি অফিসার ও ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *