পারুলিয়ায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান
পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়ায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে আবু রায়হান চত্বরে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হারুন অর রশিদ, অ্যাড. সম গোলাম মোস্তফা, হাবিবুর রহমান সবুজ, আবু রাহান তিতু ও নাজমুস শাহাদাত।

Leave a Reply