ঢাকাSaturday , 1 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দরগাহপুর সিদ্দিকীয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 1 February 2020, 21:32

দরগাহপুর প্রতিনিধি: আশাশুনিতে দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সেক্রেটারি মাওলানা শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি ও ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ মতলুবর রহমান। মুফতি মুহাম্মাদ রিয়াজুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমির আলী, শিক্ষক এ.টি.এম ওলি উল্লাহ, এম.এ নেওয়াজ, শেখ হিজবুল্লাহ ও শিক্ষক হাফেজ মনিরুর ইসলাম প্রমুখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আল-মামুন, শাহিনুর রহমান ও আয়শা সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন। সবশেষে দোয়া পরিচালনা করেন শিক্ষক মাও.আব্দুল হাকিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *