ঢাকাSaturday , 1 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে হাম-রুবেলা টিকাদান কর্মীদের প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 1 February 2020, 21:43

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষে টিকাদান কর্মীদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১ ফেব্রæয়ারী) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হরুরুমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.সুদেষ্ণা সরকার।
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মেডিকেল অফিসার ডা. সউদ বিন খায়রুল আনাম, ইপিআই টেকনিশিয়ান দীলিপ ঘোষ, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, হিসাব রক্ষক রোকনুজ্জামান চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণের প্রথম দিনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৮ কর্মী অংশগ্রহণ করেন। আগামী ২৯ ফেব্রæয়ারী থেকে ২১ দিন যাবৎ ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি চলবে। এসময় সকল প্রাথমিক বিদ্যালয় এবং ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র থেকে এ কর্মসূচি পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *