আশাশুনিতে নবনির্মিত বাঁকড়া কমিউনিটি ক্লিনিকের চাবি হস্তান্তর
আশাশুনি প্রতিনিধি: সরকারি স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে আশাশুনিতে আরও একটি নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের চাবি হস্তান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১ ফেব্রæয়ারী) দুপুরে আনুষ্ঠানিকভাবে শোভনালী ইউনিয়নের বাঁকড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তানিয়া রহমানের হাতে চাবি হস্তান্তর করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সউদ বিন খায়রুল আনাম।
এসময় উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, ঠিকাদার অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী রোকনুজ্জামান চৌধুরী, ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য আব্দুল গফফার, এইচএ মোক্তারুজ্জামান স্বপন ও গাউছুল আলম প্রমুখ।
স্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে নবনির্মিত ক্লিনিকটির চাবি হস্তান্তরের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হল। প্রতিষ্ঠানটি হতে পার্শ্ববর্তী ৩ টি ওয়ার্ডের প্রায় ৬ হাজার জনগোষ্ঠী তাদের প্রাথমিক চিকিৎসা ও সরকারি সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Leave a Reply