কৃষ্ণনগরে আঃ মাজেদ স্মরণে দোয়া মাহফিল
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের দফাদার আঃ মাজেদ গাজীর আকস্মিক মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বর সহ অন্যান্য কর্মকর্তাদের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা তার কর্মজীবনের উপর গুরুত্ব আরোপ সহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা শেষে আগত মুসল্লিদের মাঝে অপরাহ্ন ভোজন বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আইয়ুব হোসেন।

Leave a Reply