ঢাকাFriday , 31 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

admin ঢাকা
আপডেট: 31 January 2020, 21:11

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মহৎপুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মহৎপুর কল্যাণ সংস্থার আয়োজনে ৫’শ জন ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সংস্থার সভাপতি শেখ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো: নুরুজ্জামান জামু, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক শেখ আনোয়ার হোসেন, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান খাঁন বাবলু, বীর মুক্তিযোদ্ধা খাঁন আহসানউল্লাহ, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *