এমপি রবির সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শুভেচ্ছা বিনিময়
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ধুলিহর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (৩১ জানুয়ারি) ইসু মিয়া সড়কের মীর মহলে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ধুলিহর ইউনিয়ন শাখার সভাপতি ডা. দীনেশ দত্ত, অরবিন্দু সরকার, অলোক ঘোষ প্রমুখ। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ধুলিহর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply