ঢাকাThursday , 30 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

admin ঢাকা
আপডেট: 30 January 2020, 21:06

শ্যামনগর অফিস: বৃহস্পতিবার বেলা দশটায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি আকবর কবীরের সভাপতিত্বে সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরবর্তী মেয়াদে নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন সহায়ক কমিটি গঠন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। বিগত সভার সিদ্ধান্তসমুহ অনুমোদনসহ স্থগিত দুই সদস্য এম. আব্দুর রহমান বাবু ও আবুল হোসেনের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয় এবং এস. এম মিজানুর রহমানের সদস্য পদ শিক্ষাগত যোগ্যতার নিমিত্তে শর্ত সাপেক্ষে সদস্য ভুক্ত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আফজাল, গাজী সালাউদ্দীন বাপ্পী, সামিউল মনির, মোস্তফা কামাল, এম আব্দুর রহমান বাবু, আনিছুজ্জামান, আলমগীর সিদ্দিকী, সরদার সিদ্দিক, মুরাদ হোসেন, আবু কওছার, রনজিৎ বর্মণ, নির্মল ঘোষ, আবুল হোসেন, শেখ সোহরাব হোসেন, সামিউল মন্টি, এসকে সিরাজ, কামরুজ্জামান, মোহাম্মদ আলী, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৪ মার্চ শনিবার প্রেসক্লাবের কার্যকরী কমিটি নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। তিন সদস্যের অন্তবর্তী কালীন কমিটি দ্রæত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে যথাযথ সময়ে নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবেন বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *