ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জেলা পরিষদের উদ্যোগে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 January 2020, 20:22

দেবহাটা প্রতিনিধি: শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় শিক্ষার মান উন্নয়নে দেবহাটা উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১শত বেঞ্চ বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। বুধবার সকালে জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পরামর্শে দেবহাটা উপজেলার সখিপুর আলিম মাদ্রাসা, সুবারনাবাদ সেন্টাল হাই স্কুল, পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসা, হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়, ঘলঘলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। এসময় উপস্থিত ছিলেন, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তবিবুর রহমান, ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, রেহেনা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *