ঢাকাWednesday , 29 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

admin ঢাকা
আপডেট: 29 January 2020, 20:24

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট’র মোহাম্মদ আবু সায়ীদ, মকসুমুল হাকিম, সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, আসাদুজ্জামান খান, শিক্ষক সেতারা বানু, আমিনুর রহমান উল্লাস, জিয়াউর বিন সেলিম যাদু, আবুল কাশেম প্রমুখ। রাজস্ব বাজেটের (কোড নং-৭০১৬) শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এসময় আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *