ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ এর শুভ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 28 January 2020, 22:03

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ও পাপড়ি এগ্রো লিমিটেডের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন পার্কে এ ব্যাট মিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক একে এম আনিছুর রহমান, পাপড়ি এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. ওসমন আলী, তৈয়ব হাসান বাবু, ইঞ্জিনিয়ার শেখ সিরাজুল ইসলাম, ইকবাল কবির খান বাপী, হাবিবুর রহমান হবি প্রমুখ। ৫৪টি দল অংশ গ্রহণের উদ্বোধনি খেলায় টাউন স্পোর্টিং কøাব বনাম ইয়াং মহামেডান ক্লাব অংশ নেই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আ,ম আক্তারুজ্জামান মুকুল। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন দেশের কোথাও স্বাধীনতা বিরোধীদের অংশ গ্রহণ করতে দেওয়া হবে না। স্বাধীনতা বিরোধী শক্তি টাকা দিয়ে কাছে আসার চেষ্টা করলেও তাদের বঙ্গবন্ধুর খেলার অংশ নিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *