ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরার বীর মুক্তিযোদ্ধা তুষার সানার শেষকৃত্য সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 28 January 2020, 21:57

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সানার দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় পিরোজপুর সার্বজনীন যজ্ঞমÐপ প্রাঙ্গণে আশাশুনি থানার এসআই সঞ্জীব কুমারের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন, দীনেশ চন্দ্র মন্ডল, এবাদুল মোল্যাসহ ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। গার্ড অব অনার শেষে স্থানীয় শ্বশ্মাণে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত. তুষার কন্তি সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ২টায় তিনি নিজ বাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত সূর্য্যকান্ত সানার ছেলে বিখ্যাত কারু শিল্পী সুরেশ পান্ডের বড় ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *