ঢাকাTuesday , 28 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদক বিক্রেতাসহ আটক ৪

admin ঢাকা
আপডেট: 28 January 2020, 21:59

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দুই মাদক বিক্রেতাসহ চার ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে গুনাকরকাটি বাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা রবিউল ইসলামকে হাতেনাতে আটক করেন। সে গুনাকরকাটি গ্রামের আজগর আলী মোল্যার ছেলে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে আশাশুনি থানায় ২৫(০১)২০ নং একটি মামলা দায়ের করা হয়েছে। অপর এক অভিযানে এএসআই পূর্নানন্দ হরি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধহাটা এলাকা থেকে ১৫ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা সালাউদ্দীনকে আটক করেন। সে বুধহাটা গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে আশাশুনি থানায় ২৯(০১)২০ নং একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এসআই পীযূষ কান্তি ঘোষ নিয়মিত মামলায় ফটিকখালী গ্রামের হাসেম গাজী ও এএসআই কবির হোসেন সিআর মামলায় সাজাপ্রাপ্ত বুধহাটা গ্রামের আব্দুল খালেক সরদারকে গ্রেফতার করেছেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানিয়েছেন ধৃত ব্যক্তিদের বিচারার্থে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *