শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্কুলে এসএসসি ছাত্রছাত্রীদের বিদায়ি অনুষ্ঠান
শ্যামনগর প্রতিনিধি: ঐতিহ্যাবাহী বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গত সোমবার সকাল ১১ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবু অনিমেষ কুমার হালদার, আব্দুস সামাদ, মৃণাল কাšিত্ম বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তায়জুল ইসলাম। বিদায়ি বেদনাশ্রæ পাঠ করেন বিদায়ি ছাত্রী নুরজাহান। বক্তব্যের পূর্বে স্কুলের পক্ষ থেকে সকল বিদায়ি ছাত্রছাত্রীদের হাতে একটি স্কেল ও একটি ফাইল সহ স্কুলের নাম লিখিত মনোগ্রাম প্রদান করা হয়। এছাড়া অতিথিদের ফুলের তোড়া ও বিদায়ি ছাত্রছাত্রীদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

Leave a Reply