ঢাকাMonday , 27 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদকসহ আটক ৪

admin ঢাকা
আপডেট: 27 January 2020, 22:11

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে এএসআই শাহ্ জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিক্রির সময় বুধহাটা বাজার থেকে ১২ পিস্ ইয়াবাসহ বকুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে আশাশুনি সদরের আবুল কাশেমের ছেলে। এ ব্যাপারে আশাশুনি থানায় ২৫(০১)২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিক্রির সময় ১৮ বোতল ফেন্সিডিল সহ বসুখালী গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হল বসুখালী গ্রামের মাগরীব গাজীর ছেলে আবু সাঈদ ও দেবহাটা থানার শাহজাহান সরদারের ছেলে শামিম হোসেন। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে আসামি করে আশাশুনি থানায় ২৬(০১)২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া সিআর-১০২/১৯ মামলায় নাসির শেখ নামে আরও এক ব্যক্তিকে আটক করে থানাপুলিশ। আশাশুনি থানা অফিসার্স ইনচার্জ মো. আব্দুস সালাম জানান- আটককৃতদের বিচারার্থে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *