সমাজ সেবক মনোরঞ্জন মূখার্জীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
নওয়াপাড়া(দেবহাটা) প্রতিনিধি: নলতা আহছানিয়া মিশনের আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জী (মনিবাবু)’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১৯ সালের ২৬ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামে তার নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। তার প্রথম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও আতœার শান্তি কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, গাজীরহাট দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী শরৎ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী অজয় কুমার ঘোষ, মহানন্দ সরকার, অলোকেষ সরকার,আনন্দ চ্যাটার্জী, অসিত কুমার ঘোষ, মৌসুম চ্যাটার্জী পল্টু ,উত্তম কুমার,সঞ্জয় অধিকারী, মিন্টু ঘোষ সহ মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ।

Leave a Reply