ঢাকাSunday , 26 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 26 January 2020, 22:26

পাকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় পিতা মাতার উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায়ফাঁস দিয়ে রুপা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার(২৬ জানুয়ারি) সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। নিহত রুপা খাতুন পাটকেলঘাটা থানাধীন লালচন্দ্রপুর গ্রামের মোঃ রেজাউল গাজীর কন্যা ও পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। নিহতের পিতা রেজাউল গাজী জানান, প্রতিদিনের ন্যায় রুপা সকালে স্কুলে প্রাইভেট পড়তে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না বলে ঘরের ভিতরে ঢুকে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষন পরে পরিবারের লোকজন তাকে ডাকা ডাকিকরে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে রুপা গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপর তাদের চিৎকারে বাড়ির আশে পাশের সবাই ছুটে এসে দরজা ভেঙ্গে নামিয়ে নিয়ে তাকে স্থানীয় লোকনাথ নাসিং হোমে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। স্কুল ছাত্রীর অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টা নিয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *