শ্যামনগরে উন্নত জাতের বীজ ও কৃষি পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে উন্নত জাতের বীজ ও কৃষি পণ্য প্রদর্শন এবং শিশুদের খাবার রান্নার কৌশল বিষয়ে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। কোডেকের আয়োজনে এবং ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে ১৭৫ নং পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পদ্মপুকুর ইউনিয়নের ইউপি সদস্য মো.আজিজুল ইসলামের সভাপতিত্বে ও কোডেক এনজিওর অর্গানাইজার তারক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৭৫ নং পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, সহকারী শিক্ষক জি,এম. মিলন হোসেন। আরো উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের প্রতিনিধি সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। এসময় বীজ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্টল বসে, উক্ত স্টলে অংশ নেয় প্রদর্শনী খামারে চাষি, উন্নত জাতের বীজ ও সার বিক্রেতা, মা ও শিশুর পুষ্টিকর খাবার রান্না, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের শিক্ষনীয় ভিডিও প্রদর্শনীর।

Leave a Reply