ঢাকাSaturday , 25 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দু’কান কেটে দিল প্রতিবেশী

admin ঢাকা
আপডেট: 25 January 2020, 22:39

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে এক প্রবাসীর স্ত্রীর দুই কান কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আহত ওই গৃহবধু কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কলারোয়া থানায় ৩ জনের নামে একটি অভিযোগ দেয়া হয়েছে।
আহত গৃহবধূ উপজেলার রাঘুনাথপুর গ্রামের মালয়েশীয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী খাদিজা খাতুন (২৭) জানান, গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তার শিশু কন্যা মিম (৫) এর সাথে প্রতিবেশী মলি খাতুনের শিশু পুত্র জিম (৬)এর সাথে খেলাধুলা করার সময় সামান্য ঝগড়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আব্দুল মোমিন, মলি খাতুন, কুলছুম বিবি দলবদ্ধ হয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালায়। এসময় প্রবাসীর স্ত্রী খাদিজা খাতুনের দুই কান তারা ধরে কেটে দেয়। তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও দুই কানের দুল ছিঁড়ে নিয়ে আত্মœসাৎ করে তারা। গৃহবধূর ডাক চিৎকারে শিশু ছেলে ইমুন তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করা হয় বলা অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। এ ঘটনার উপযুক্ত বিচারবাদী করে আহত গৃহবধূর ভাই ডা. আব্দুল জলিল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে কলারোয়া থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *