ঢাকাFriday , 24 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা রিপোর্টার ক্লাবের সমন্বয় সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 24 January 2020, 23:03

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা রিপোর্টার ক্লাবের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলা রিপোর্টার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা রিপোর্টার ক্লাবের সভাপতি গাজী আল ইমরান। সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল আলীমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার ক্লাবের সিনিয়র সহ -সভাপতি পলাশ দেবনাথ, স.ম ওসমান গনী সোহাগ, আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক জগবন্ধু কয়াল, কোষাধ্যক্ষ জি,এম শাহাদাত, শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম সাহেব আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আশিকুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহ-সভাপতি অনাথ মন্ডল, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভায় বার্ষিক বনভোজন সহ উপজেলা রিপোর্টার ক্লাবের সদস্য পদ থেকে দুইজনকে অব্যাহতি এবং রিপোর্টার ক্লাবকে গতিশীল করার লক্ষে নতুন আবেদনকারী দুইজনকে রিপোর্টার ক্লাবের সদস্য পদ প্রদান করা হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *