ঢাকাFriday , 24 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জমে উঠেছে শ্যামনগরের উত্তর আটুলিয়া প্রাইমারি স্কুল কমিটির নির্বাচন

admin ঢাকা
আপডেট: 24 January 2020, 22:52

শ্যামনগর অফিস: শ্যামনগরের ৩৯ নং উত্তর আটুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে। পোষ্টার ও প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছে। প্রধান শিক্ষক বাবুলাল মিস্ত্রি জানান, ২৬ জানুয়ারি রবিবার সরকারী নীতিমালা অনুসারে এ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্কুলের ভোটার সংখ্যা ৩৬৪ জন। এ নির্বাচনে অভিভাবক (পুরুষ) পদে ইয়াছিন কবীর (বই প্রতীক), মনিরুজ্জামান খোকন (ছাতা প্রতীক), মনিরুজ্জামান (ফুটবল প্রতীক) ও শাহজাহান কবীর (কাঁঠাল প্রতীক), অভিভাবক সদস্যা (মহিলা) আসফিয়া খাতুন (আম প্রতীক), রেহানা সুলতানা রানী (তালা চাবি প্রতীক), শেফালী পারভীন (কুলা প্রতীক) ও হোসনেয়ারা পারভীন (কাঁঠাল প্রতীক) নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচন জমে উঠেছে, এ নির্বাচনকে নিয়ে আটুলিয়ার হাওয়ালভাঙ্গী, কাছারীব্রীজ ও নওয়াবেঁকী বাজারগুলোতে সরবে মেতেছে এলাকা বাসী। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আজহারুল ইসলাম সংশ্লিষ্ট নির্বাচনে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *