ঢাকাThursday , 23 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 23 January 2020, 21:25

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মফিজুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওয়াব আলী, রুহুল আমিন, শাহাদাৎ হোসেন ও শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আমিনুর রহমান, নজরুল ইসলাম, প্রদীব কুমার ঘোষ, সঞ্জয় কুমার অধিকারী, মোস্তাফিজুর রহমান, গোপাল চন্দ্র ঘোষ, রুমা আক্তার, আব্দুল্যাহ আল মামুন, শংকর কুমার মন্ডল, দিলীপ কুমার ঘোষসহ শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় সুধীজন। এসময় ২০১৯-২০ শিক্ষা বর্ষের ৪৪জন শিক্ষার্থীর বিদায়ি সংবর্ধনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *