ঢাকাThursday , 23 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে মহিলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি নতুন কমিটির অনুমোদন

admin ঢাকা
আপডেট: 23 January 2020, 21:51

কৃষ্ণনগর (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কৃষ্ণনগর বালিয়াডাংগা মাহমুদিয়া দাখিল মাদরাসার মাঠে আয়োজিত সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান(মন্টু)। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম নূর আহম্মাদ (সুরুজ) আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার ও সাধারণ সম্পাদিকা শিখা রানী। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্বাস মোল্যাসহ মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন সদস্যাবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে ফরিদা পারভীনকে সভানেত্রী ও দিপালী ঘোষকে সাধারণ সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট কৃষ্ণনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *