শ্যামনগরে সাংবাদিক মোস্তফা কামালের চাচির দাফন সম্পন্ন
শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোস্তফা কামালের চাচি সায়েরা খাতুন (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে আটুলিয়ার হাওয়ালভাঙ্গী গ্রামের আতিয়ার রহমান সরদারের স্ত্রী সায়েরা খাতুনের জানাজার পর সরদার বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত ২১ জানুয়ারি মৃত্যুকালে তিনি স্বামী, চার পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মগরিব হাওয়ালভাঙ্গী বায়তুল আমান পাঞ্জেগানা মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এলাকা বাসী ও তার পরিবার বর্গের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি বিশেষ সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply