ঢাকাWednesday , 22 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের যমুনা নদীর পুনঃখননের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 22 January 2020, 22:15

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি যমুনা নদী উদ্ধার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় আদি যমুনা পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড এস এম জহুরুল হায়দার বাবু। উদ্বোধন অনুষ্ঠানে জহুরুল হায়দার বাবু বলেন, আবারও বহমান হবে আদি যমুনা, যমুনা নদী তার সেই পূর্বের যৌবন ফিরে পাবে সেজন্য তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম, নওয়াবেকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, জোবেদা সোহরাব মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কৃষকলীগের সভাপতি মুনজুর এলাহী খোকন, ইউপি সদস্য মাসুদুল আলম সহ বাজার ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *