ঢাকাTuesday , 21 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ী ইউপি চেয়ারম্যানের পিতা আর নেই

admin ঢাকা
আপডেট: 21 January 2020, 22:01

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানের পিতা আফিল উদ্দিন সরদার (১০৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)। গতকাল রাত দুইটার দিকে বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার বাদ আসর শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বৈকারি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসলে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *